বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রূপগঞ্জে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২৩১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ

বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল গ্রামে ৫দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী বৃহষ্পতিবার থেকে ৫জানুয়ারী সোমবার পর্যন্ত নারসিংগল পূজা মন্ডপ প্রাঙ্গণে এই কীর্তণ অনুষ্ঠান করা হয়।

শাস্ত্রে আছে কলিযুগে নাম সংকীর্ত্তনই জীবের মুক্তির পথ। সেই পথ অনুসরণ করে জীবের কল্যাণ কামনায় যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তারকব্রহ্ম হরিনাম মহামন্ত্রের জপ ও যজ্ঞের বিধান করিয়াছেন। তারই ধারাবাহিকতায় নারসিংগলের দীন ভক্তবৃন্দ এই কীর্তণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল বৃহস্পতিবার মহানামযজ্ঞের শুভ অধিবাস, মঙ্গল ঘট স্থাপন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজা, শুক্রবার অরুনোদয় হইতে রবিবার নিশি অবসান পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, সোমবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরণ, ভোরে নগরকীর্তন, দধিভঙ্গ, জলকেলী এবং মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজিত কীর্তণে নাম সুধা পরিবেশনায় ছিল আনন্দ মিলন সম্প্রদায়, ঝিনাইদহ, কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় মাগুড়া, প্রভু প্রাণকৃষ্ণ সম্প্রদায় ঢাকা, কৃষ্ণ প্রিয়া সম্প্রদায় গোপালগঞ্জ, গোবিন্দ মন্দির সম্প্রদায় মাদারীপুর, গৌরি দেবী সম্প্রদায় নড়াইল। অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনায় কুমারী লাবনী সরকার গাজীপুর, শ্রী হৃদয় পাল রংপুর, শ্রীমতি অর্পনা মন্ডল নওগাঁ। শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী ভোলানাথ চক্রবর্তী, রাবান, নরসিংদী, অধিবাস কীর্তন পরিবেশনায় ছিল শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী ও তাঁরদল গুতিয়াব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, পৌরহিত্য করেন শ্রী সুমন চক্রবর্তী, বংশীনগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ