সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামিকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য শেরপুর জেলার সদর থানায় দায়ের হওয়া নাবালক অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার পলাতক প্রধান আসামি নাজিম মিয়া (২০)-কে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২৩ জুন) র‌্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাজিম মিয়াকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূরসম্পর্কের আত্মীয়। গত ১ জুন বিকেলে তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় বাদী মো. বাননাছের বাড়িতে এসে তার ১২ বছর বয়সী ছেলে নুর ইসলামকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে শিশুটি আর বাড়িতে ফিরে না আসায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে শিশুর সন্ধান চাইতে গেলে নাজিম মিয়াসহ অন্য অভিযুক্তরা তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১২ ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় পেনাল কোডের ৩৬১/৩৬৩/৩৮৫/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে চলে যায়।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানিয়েছে, অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় উদ্ধারে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর