মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা!

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করতে  প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জনসাধারণ যাতে আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে গণভোট দেয় সে জন্য ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটের প্রচারণা উপলক্ষে  দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় ওসি নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। উপজেলাবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই জন্য এই প্রচারণা। যাতে প্রতিটি ভোটার গণভোটের উদ্দেশ্য, বুঝতে সক্ষম হয় সে জন্য সকল মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন। 

বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর। 

মোবাইল নং – ০১৭৮৭৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর