মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

“”ষোলো আনা””

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সেলিনা সাথী

নিজের বেলায় “ষোলোআনা”
হ্যান্ড্রেড পার্সেন্ট চাই,
অন্যের বেলায় তামা তামা
জিরো পার্সেন্ট নাই।
এই সমাজের এমন মানুষ
কে কে দেখে নাই???

নিজের দোষে চোখটা বুজে
সাধু সেজে রয়,
অন্য কারো ছোট্ট ভুলে
বিচারক সে হয়।
ন্যায়ের কথা মুখে বলে,
অন্যায় করে তাই—
এই সমাজের এমন মানুষ
কে কে দেখে নাই???

সুবিধা হলে আপন করে,
স্বার্থ গেলে দূর,
মিষ্টি কথার আড়ালেতে
লুকিয়ে থাকে সুর।
প্রয়োজনের শেষ হলে আর
খোঁজটুকুও নাই—
এই সমাজের এমন মানুষ
কে কে দেখে নাই???

অন্যকে সে উপদেশ দেয়
দিনরাত অবিরাম,
নিজের ঘরের খবর নিলে
হয়ে যায় বেকাম।
কথার সাথে কাজের মিল
থাকেনা যার ভাই-
এই সমাজের এমন মানুষ
কে কে দেখে নাই???

মানুষ যদি মানুষ হতো
ভালোবাসার টানে,
সবার আগে খুঁজে নিত
জীবনের’ই মানে।
তবেই বুঝি পৃথিবীটা
স্বর্গ হতো ভাই—
এমন দিনের আশায় এখন
পথের দিকে চাই ।
————————-
১২ জুন ২০২৬
সময় দুপুর ১২:৩০
কবিতা কুটির-নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর