মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সাফল্যের শিখরে ওয়াসিমা উষ্ণ: ময়মনসিংহ ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

​বাবা মায়ের সাথে ওয়াসিমা উষ্ণ 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
অদম্য মেধা আর নিরন্তর প্রচেষ্টার ফসল হিসেবে ২০২৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী শিক্ষার্থী ওয়াসিমা উষ্ণ। তার এই সাফল্যে রংপুর ও গাইবান্ধার শিক্ষা মহলে আনন্দের জোয়ার বইছে।
​ওয়াসিমা উষ্ণ রংপুরের পল্লী জনপদ হাউজিং সোসাইটির নিবাসী জনাব মোঃ ওয়ালিউর রহমান ও মোছাঃ রোজিনা আকতার দম্পতির কন্যা। বর্তমানে তিনি গাইবান্ধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। পড়াশোনায় অত্যন্ত মনোযোগী উষ্ণের বর্তমান রোল নম্বর ০৩।

​উল্লেখ্য যে, এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত ‘প্রথম আলো-উদ্বাস অলিম্পিয়াড’-এ সারা বাংলাদেশের মেয়েদের মেধা তালিকায় ২৬তম স্থান অর্জন করে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। এবার ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ার মাধ্যমে তার সাফল্যে নতুন এক পালক যুক্ত হলো।

​মেধাবী এই শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ অর্জনে পল্লী জনপদ হাউজিং সোসাইটির পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে। সোসাইটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশিদুল করিমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক যৌথ বিবৃতিতে উষ্ণের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, উষ্ণের এই সাফল্য পল্লী জনপদ ও দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর