শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন বকশীগঞ্জে বাস চাপায় ব‌উ-শ্বাশুড়ির মৃত্যু।। মামলাবাজি, অন্যের জমি দখল ও প্রতারণার অভিযোগ জসীমউদ্দীনের বিরুদ্ধে, এলাকাজুড়ে আতঙ্ক সিএনজিতে ইয়াবা পাচার, টেকনাফের যুবক আটক উখিয়ায় রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনে জনতার উপস্থিতি শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা।

সিএনজিতে ইয়াবা পাচার, টেকনাফের যুবক আটক উখিয়ায়

দৈনিক সোনালী সময় / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজিচালক মো. শওকত আলী (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক শওকত আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মো. নজির আহমদের ছেলে। তিনি ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটির চালক।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় সিএনজির চালকের আসনের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে চালক শওকত আলীকে আটক করা হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। সিএনজিটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর