বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

সুনামগঞ্জে এটিএম বুথে সাংবাদিকের ১০ হাজার টাকা গায়েব,ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ।

বিশেষ প্রতিনিধি / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে দৈনিক আলোর সকাল (অনলাইন)–এর সহ-বার্তা সম্পাদক মোঃ সাহান রহমান সোহেলের ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকেরই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ও শাখা ম্যানেজারের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় পৌর পয়েন্টস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান সাংবাদিক সোহেল। বুথে ঢুকেই তিনি পোশাকবিহীন একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নিরাপত্তাকর্মী আতাই মিয়া (বাড়ি—হবিবপুর) বলে পরিচয় দেন।

এসময় সাংবাদিক সোহেল ১০ হাজার টাকা উত্তোলনের প্রক্রিয়া শুরু করলে তাঁর মোবাইলে জরুরি ফোন আসে। তিনি পাশে সরে কথা বলার ফাঁকে মেশিন থেকে বের হওয়া টাকার বান্ডেল আতাই মিয়া হাতিয়ে নিয়ে দ্রুত বুথ ত্যাগ করেন। আশপাশের লোকজনসহ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর সাংবাদিক সোহেল বিষয়টি ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমকে জানালে তিনি অভিযোগকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন এবং মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেওয়ায় ম্যানেজার অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে শাখায় ডাকেন। আতাই মিয়া বুথে থাকার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

সাংবাদিক সোহেল অভিযোগ করেন সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করলেও ম্যানেজার জানান হেড অফিস থেকে ফুটেজ আনতে ২–৩ মাস সময় লাগবে। আমি ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীকে মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। আমি তখনই থানায় গিয়ে অভিযোগ করি।

তিনি আরও দাবি করেন, বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব। তাঁর মোবাইলে ব্যাংকের স্বয়ংক্রিয় বার্তায় ওই সময় টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটিএম বুথে যে মানুষ রক্ষার দায়িত্বে থাকে, সেই নিরাপত্তাকর্মীই যদি গ্রাহকের টাকা নিয়ে পালায়—তাহলে ব্যাংকিং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো টাকা বের হয়নি। বিষয়টি হেড অফিসে জানানো হয়েছে। তিন–চার দিনের মধ্যেই সমাধান হবে।

জগন্নাথপুর থানার নবাগত ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর