বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর।

জাহিদ হোসেন মোল্লা।ব্যুরো প্রধান ফরিদপুর। / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

জাহিদ হোসেন মোল্লা।ব্যুরো প্রধান ফরিদপুর।

ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মে) বিকাল ৩ টার দিকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।

বিকাল ৫ দিকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মাসের ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাঁচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাটির বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে আজ সোমবার রুল জারি করেন। তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।

এ বিষয়ে মো. ওয়াদুদ মাতুব্বর বলেন,আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি,সালথার মানুষও তার ভোটাধিকার ফিরে পেয়েছে। এ রায় জনগণের রায়, এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। এখন ন্যায়বিচার পেয়েছি। জনগণ আগামী ২১ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন।

প্রসঙ্গত, আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ওয়াদুদ।

আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর