মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

আমেরিকার পুলিশে বাংলাদেশি তরুণ — নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিলেন নালিতাবাড়ীর সাব্বির

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আমেরিকার পুলিশে বাংলাদেশি তরুণ — নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিলেন নালিতাবাড়ীর সাব্বির

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃতী সন্তান সাব্বির হোসেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) যোগদান করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তিনি উপজেলার বাগিচাপুর গ্রামের বাসিন্দা মতলব হোসেনের ছেলে।

দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর রেখে সাব্বির আমেরিকার অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পুলিশ বাহিনীতে যোগদানের গৌরব অর্জন করেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই সাব্বির ছিলেন মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবাজ। পড়াশোনার পাশাপাশি তিনি নিজের লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করে গেছেন। সেই প্রচেষ্টার ফলস্বরূপ আজ তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্য হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

সাব্বিরের বাবা মতলব হোসেন ছেলের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকেই সে বড় কিছু করার স্বপ্ন দেখত। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

এদিকে সাব্বিরের এই সাফল্যে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদান নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। তার এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আমেরিকার নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদানের মাধ্যমে সাব্বির শুধু তার পরিবারের নয়, পুরো নালিতাবাড়ী ও শেরপুর জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.