সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় মনির হোসেন, দোয়া ও সমর্থন কামনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় মনির হোসেন, দোয়া ও সমর্থন কামনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন শিক্ষিত ও তরুণ সমাজসেবক মনির হোসেন (বি.এ অনার্স)।
তিনি বর্তমানে ৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং সামাজিক সংগঠন একটিভ ক্লাব, দেবওরপাড়া’র সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
মনির হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে আসছি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। একটি আধুনিক, সুন্দর ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি, যেন জনগণের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারি।”
স্থানীয়দের মতে, শিক্ষিত, ভদ্র ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় মনির হোসেন ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী মনির হোসেন জনগণের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন এবং সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর