মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

আসন্ন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর মতামত, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির মিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পুরানখালাশ চকবাজারে আয়োজিত সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আব্দুল গাফফার। সভায় সভাপতিত্ব করেন এলাকার এক প্রবীণ মুরব্বি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং প্রয়োজনীয় মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাছির মিয়া বলেন, “জনগণের মতামতই হবে আমার পথচলার মূল শক্তি। জনগণের সেবক হয়ে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়েই উন্নয়নের এই যাত্রা এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো ও নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের আস্থা ও সমর্থন পেলে প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
সভায় সঞ্চালনা করেন জমির আলী। স্বাগত বক্তব্য রাখেন কামাল মিয়া। এছাড়াও বক্তব্য দেন জব্বর মিয়া, হান্নান মুন্সী, আব্দনুর, ডা. হাবিব মিয়া এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ।
সভা শেষে মো. নাছির মিয়া ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.