মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেরপুর -৩ আসনের সংসদ সদস্য বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”

শেরপুর -৩ আসনের এমপি পার্থী মিজানুর রহমান দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং দেশকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।”
তিনি দেশের সর্বস্তরের মানুষকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।এবং ৯ এপ্রিল শেরপুর -৩ আসনের নির্বাচনে কাঁচি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে অবহিত শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।

পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর