সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ

রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সৌদিআরব থেকে_

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি রিয়াদের মুসা সানাইয়া একটি সোফা কারখানায় স্থানীয় সময় রবিবার দুপুর ২টা থেকে ৩টার ভিতরে ঘটে।

ঘটনাস্থল থেকে জানা যায় ওই কারখানায় বাংলাদেশি ১৭ জন শ্রমিকের মধ্যে ১৬ জনই আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
তবে হাবিবুর রহমান নামে এক শ্রমিক বিশেষ প্রয়োজন বাহিরে থাকার কারনে বেঁচে যায় বলে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

প্রাথমিকভাবে নিশ্চিত করা যায় নিহতদের ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায় বাসিন্দা।

প্রাথমিকভাবে নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন বলে জানা গেছে।

অক্লান্ত পরিশ্রমের পর পরিশেষে রাত ৮ টার দিক স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতা অগ্নিকাণ্ড থামানো সম্ভব হয়েছে বলে জানান।

রাত ১১ টায় সময় কিং সৌদ হসপিটালের মর্গে লাশ গুলো নেয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। সার্বিক সহযোগিতা করেন সায়েখ আফতাবউদ্দিন ফারুক।

তথ্য সংগ্রহে সন্ধ্যা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সাথে কথোপকথনে নিহত কতিপয় শ্রমিকের তথ্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত,দায়িত্বশীল প্রতিনিধি ও প্রবাসী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর