সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উত্তরা সরকারি কলেজে ফটোগ্রাফি ক্লাবের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: উত্তরা সরকারি কলেজে প্রথমবারের মতো ফটোগ্রাফি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৫ কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সেখানে নতুন সদস্যদের ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং ৬ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হিসেবে বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল রাজ ও জেনারেল সেক্রেটারি হিসেবে মানবিক বিভাগের রুবাইয়া আক্তার রাইসা নির্বাচিত হন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর ও আইসিটি বিভাগের শিক্ষক সামিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকরাম আহমেদ। অতিথিদের ফটোগ্রাফি ক্লাবের মনোগ্রামযুক্ত কোটপিন পরিয়ে বরণ করা হয়। এসময় প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদের আর্মব্যান্ড ও শ্যাশ পরিয়ে দেন।

 

বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, “ফটোগ্রাফি একটি শিল্প; এই শিল্পের মাধ্যমে মানুষ, বস্তু বা সময়কে ফ্রেমে আবদ্ধ করে রাখা যায়।” তিনি আরও বলেন, একটি ছবিই অনেক সময় হাজার শব্দের সমান, যা ইতিহাসেরও সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। শিক্ষার্থীদের পর্যবেক্ষণক্ষমতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ ও দায়িত্বশীলভাবে ছবি তোলার প্রতি উৎসাহিত করেন তিনি। পরে তিনি ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে ফটোগ্রাফি ক্লাব প্রতিষ্ঠা করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর