সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা।

বিশেষ প্রতিনিধি / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আসন্ন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর মতামত, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির মিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় লেদারবন্দ আনন্দবাজারে আয়োজিত এ সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুছ সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি মিয়া হোসেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মো. নাছির মিয়া বলেন, “জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। ভবিষ্যতে জনগণের আস্থা ও সমর্থন পেলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত খাতে আরও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সভায় সঞ্চালনায় করেন, ডাঃ মনোয়ার হোসেন,স্বাগতম বক্তব্য রাখেন হাজী বুদি মিয়া,এছাড়াও বক্তব্য রাখেন, আব্দুল জব্বার, নুর মিয়া, আলী নেওয়াজ, আব্দুর নূর।
উপস্থিত বক্তারা এলাকার উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং টেকসই উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের আরও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মো. নাছির মিয়া ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.