শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে কলেজের দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।
​এক যৌথ শুভেচ্ছা বার্তায় সমিতির এডহক কমিটির আহবায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান ও সদস্য সচিব জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু বলেন, “ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, তাদের মাঝে এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এই কামনাই করি।”

​শুভেচ্ছা বার্তায় তারা আরও উল্লেখ করেন, কারমাইকেল কলেজ আমাদের আবেগ ও স্মৃতির মিলনস্থল। এই ঈদের আনন্দ যেন প্রতিটি প্রাক্তনের পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে।
​এডহক কমিটির অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন— জনাব দৌলত আকবর দুলাল, মোঃ মোস্তাফিজুর রহমান, আতিয়ার রহমান, শহিদুল আলম লাবু, আব্দুল গফফার, মিনহাজ উদ্দিন, শাহজাহান বাবু, আশরাফুল আলম আশরাফ, মোহাম্মদ ইসলাম জনি এবং মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
​নেতৃবৃন্দ সকলকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং একই সাথে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও ঐক্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর