বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের পাশে নানিয়ারচর সেনা জোন উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা। দীর্ঘদিন আত্মগোপনে, অবশেষে এসআরবি-১৫-এর হাতে গ্রেপ্তার কামারেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, দোয়া ও সমর্থন প্রত্যাশী মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। কামারেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু, দোয়া ও সমর্থন প্রত্যাশী

কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা

দৈনিক সোনালী সময় / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিএনপির স্থানীয় দুই নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ মাসুদকে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন মিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাঁদের একই মঞ্চে দেখা যায়। ‘মাক্রান্দ হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক মিটিং ও আলোচনা সভা’ শিরোনামে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন মিয়া।

এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির ওই দুই নেতার উপস্থিতি ও তাঁদের যোগাযোগ নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা দাবি করেন, এর আগেও ওই দুই নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজারুল ইসলাম বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কারের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। বিষয়টি উপজেলা বিএনপির আওতাধীন উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। শাহ মাসুদের উপস্থিতি সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এটি দলীয় কোনো অনুষ্ঠান ছিল না।

একই বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন মিয়া। তিনি বলেন, সামাজিক অনুষ্ঠান হিসেবেই তাঁরা সেখানে উপস্থিত হয়েছিলেন। শাহ মাসুদের উপস্থিতির বিষয়ে আগে থেকে জানতেন না বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার আসামির তালিকায় শাহ মাসুদের নাম থাকার দাবি উঠলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। গত স্হানীয় নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাহ মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর