বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে ঝিনাইগাতী আদর্শ সমিতির উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করার লক্ষ্যে চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের সম্পৃক্ত করে সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর