মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের ৫.৬০ একর কৃষি জমি ২ লাখ ৫১ হাজার টাকায় ইজারা সম্পন্ন

প্রতিবেদকের নাম / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে মৃত রহিমা বিবি ওয়াকফ্ এস্টেটের মালিকানাধীন কৃষি জমির উন্মুক্ত নিলাম ডাক ও ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।
জানা যায়, গোদাগাড়ীর সাহাপানিয়া মৌজার ৫.৬০ একর কৃষি জমি বাংলা ১৪৩৩ সনের জন্য এক বছরের মেয়াদে ইজারা প্রদান করা হয়। উন্মুক্ত নিলামে জমিটির সর্বোচ্চ ডাক ওঠে ২ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, যা সরকারি বিধি অনুযায়ী গ্রহণ করা হয়।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম এর সভাপতিত্বে নিলাম কার্যক্রম শুরু হয়। সাহাপানিয়া মৌজার জমিটি বিভিন্ন খণ্ডে আলাদাভাবে উন্মুক্ত ডাকে উপস্থাপন করা হয়।
নিলামে অংশগ্রহণের জন্য প্রত্যেক আগ্রহী ডাককারীকে ১০ হাজার টাকা জামানত জমা দিতে হয়। এতে একাধিক ইজারা গ্রহীতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ দর নির্ধারিত হয়।
নিলাম শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আজকের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম মেনে এই ইজারা কার্যক্রম সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
এদিকে, নিলাম শেষে সর্বোচ্চ ডাকদাতাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ইজারার সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা নেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর