শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে 🌙 মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন 🌙 প্রস্তুতি সভা; বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা পাশেই থাকো ছায়া হয়ে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু। শেরপুরের কৃষি উন্নয়নে কাজ করছেন কৃষিবিদ আশিকুর হাসান আকাশ নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান

গোমনাতি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ, চেয়ারম্যান আহমেদ ফয়সালের মানবিক উদ্যোগ

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ফয়সাল (শুভ)। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইদ মোঃ মুরাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান সহ ইউপি সদস্যবৃন্দ।

চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করেন। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

এ সময় চেয়ারম্যান আহমেদ ফয়সাল (শুভ) বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। যাতে কেউ বঞ্চিত না হন সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, গোমনাতি ইউনিয়নের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবেন এবং সরকারের সকল জনকল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর।
স্থানীয়রা জানান, সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে ভিজিএফের চাল বিতরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর