শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার-প্রস্তুত এসআরবি-১৫ তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর। রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মহিউদ্দিন জীবন, সচিব ওসমান গণী পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কলেজ শাখা’র আহ্বায়ক কমিটি অনুমোদন। বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক ২ জন আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক..

দৈনিক সোনালী সময় / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এম, এ কাশেম :

উত্তর চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্রসস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্যকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতপুর, কয়লার মুখ এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ আনোয়ার হোসেন(২৪), মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গেড়ামারা- সাইবিনিখল,আদর্শগ্রাম (৩নং টিলা) এলাকার মৃত আহাম্মদ ছোবহান এর পুত্র মোঃ আলাউদ্দিন প্রকাশ মামুন (৩৫) এবং ফেনীর সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়নের রাজ নগর (বল্লাবাড়ী) এলাকার আব্দুল হকের পুত্র বেলায়েত হোসেন (৩১)।
সূত্র জানায়, ১অক্টোবর
(বৃহস্পতিবার ) রাত সাড়ে আটটার দিকে বারইয়ারহাট- খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট এলাকার নয়াটিলা মাজার এলাকা থেকে তাদেরকে এলাকার লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সূত্র জানিয়েছে, এ সময তাদের কাছে ডাকাতি করার সরঞ্জাম হিসেবে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর