শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের

চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন

Md Shahidul islam / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

নতুন কিংবা পুরোনো পছন্দের গাড়ি কেনাবেচা ও আদান-প্রদানে আস্থার ঠিকানা হিসেবে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে NEW N.K CAR CENTER।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বন্দরনগরীর পাহাড়তলী থানাধীন পিসি রোডের সরাইপাড়া এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন এ প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্টরা।

NEW N.K CAR CENTER-এর মাধ্যমে নতুন ও পুরোনো গাড়ি ক্রয়-বিক্রয়, গাড়ির রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় কাগজপত্রের কাজ, গাড়ি আদান-প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NEW N.K CAR CENTER-এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ নুরুল কবির।

প্রধান বক্তা ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার এম সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খাইরুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, অধ্যক্ষ আনোয়ার, আব্দুস সাকুর, দিলরুবা খানম, ময়নুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, মানুষের দৈনন্দিন জীবনে যানবাহন অত্যন্ত প্রয়োজনীয় একটি বাহন। মানুষের চলার পথে এ বাহনের প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে আজ একটি নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে।

তিনি বলেন, গাড়ি কেনাবেচার ক্ষেত্রে গুণগত মান ও উপযুক্ত সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে সরাইপাড়ায় NEW N.K CAR CENTER-এর যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করে আস্থা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাড়ি কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে NEW N.K CAR CENTER-এর যাত্রা শুরু হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে একটি গাড়ি বিক্রির ক্ষেত্রে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, গাড়ি ব্যবসায়ী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর