রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের।

চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ

প্রতিবেদকের নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মৌসুমের আম সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহী সামগ্রিকভাবে আমের রাজ্য হিসেবে সুপরিচিত হলেও চারঘাট ও বাঘা উপজেলার আমের স্বাদ এবং সুমিষ্টি গুণাগুণ অনন্য। উৎপাদিত আম সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী বরাবর এই এলাকায় একটি আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণের আবেদন জানিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের সুস্বাদু আম আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ডেনমার্কের মতো ইউরোপীয় দেশগুলোতে রপ্তানির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে, যার সুফল স্থানীয় আম চাষিরা খুব দ্রুতই পাবেন।
নিজে একজন কৃষক পরিচয় দিয়ে এমপি চাঁদ আম চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অধিক মুনাফার লোভে পড়ে কোনো অবস্থাতেই আমের সঙ্গে বিষাক্ত বা ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রণ করবেন না। নিরাপদ ও রাসায়নিকমুক্ত আম বাজারজাতকরণের মাধ্যমে চারঘাটের আমের সুনাম ধরে রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং আমের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বলে চাষিদের আশ্বস্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আম চাষি এবং ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর