বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান

প্রতিবেদকের নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার, বিশেষ প্রতিনিধি (বগুড়া):

১৪ ডিসেম্বর, রবিবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শ্রমজীবী মানুষের সুস্থ বিনোদন ও অবসর সময়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের মাঝে ক্রাম বোর্ড বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার–এর উদ্যোগে এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল–এর সার্বিক সহযোগিতায় এ ক্রাম বোর্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী–এর হাতে ক্রাম বোর্ড তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম. রায়হান, সদস্য মোঃ সাকিল এবং বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ বাবু, মোঃ রাজুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি শ্রমিকদের সুস্থ বিনোদন ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যা শ্রমিকদের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।”

মানবিকতা, অধিকার ও সুস্থ বিনোদনের মাধ্যমে শ্রমজীবী মানুষের পাশে থাকার এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর