রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের।

জামালপুরের ইসলামপুরে এসএসএস-এর নতুন ৮৭৮ তম “গাইবান্ধা শাখা”র শুভ উদ্বোধন ও ১ম ঋণ বিতরণ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলার ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়নে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)’-এর নতুন শাখার (গাইবান্ধা শাখা) শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নতুন শাখার পথচলা শুরু হয়।

​জামালপুর জোনের মেলান্দহ এরিয়ার আওতাধীন এই শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মাকছুদুর রহমান আনসারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এলাকায় এসএসএস-এর কার্যক্রম শুরুর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ঋণের অর্থ সদস্যরা কোনোভাবেই অপচয় না করে সঠিক আয়মূলক কাজে ব্যবহার করবেন, যা পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।” তিনি সদস্যদের নিয়মিত কিস্তি প্রদানের মাধ্যমে সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রাখারও পরামর্শ দেন।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোঃ আবু তাহের। তিনি এসএসএস-এর বহুমুখী সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, স্বচ্ছতা এবং নিষ্ঠার মাধ্যমেই এই সংস্থা মানুষের আস্থা অর্জন করেছে। এ সময় তিনি সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া মহোদয়ের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​জামালপুর জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ কাজী শাহীদুল ইসলামের সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার জনাব মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সুমন মিয়া।

​অনুষ্ঠানের শুরুতে মাওলানা মোঃ শাহজাহান সরকার পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। এরপর উপস্থিত সদস্যদের সামনে শাখার নতুন কর্মীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা জনাব মোঃ মতিউর রহমান ও ভবন মালিক জনাব মোঃ আব্দুল মাজেদ।

​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনার শেষ পর্যায়ে স্থানীয় যোগ্য সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের টাকা বিতরণের মাধ্যমে নতুন এই শাখার কার্যক্রমের শুভ সূচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর