শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম।

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ, সকলের কাছে দোয়া প্রার্থনা

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: দৈনিক বাংলা ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ দীর্ঘদিন ধরে ব্রেইনজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি বর্তমানে সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি ও তাঁর পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমানুল্লাহ আসিফ। প্রথমে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে থেকে চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন।

আমানুল্লাহ আসিফের পিতা মুনছুর আলী মীর অসুস্থতার সময় যারা খোঁজখবর নিয়েছেন, দেখতে এসেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি তাঁর ছেলের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আমানুল্লাহ আসিফ নালিতাবাড়ীর একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিক হিসেবে সুপরিচিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রশংসনীয় কাজ করে চলেছেন।

তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, পাঠক, পত্রিকা হকার, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর