শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফ–সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর দাবিতে দুই সংগঠনের ব্যানারে কর্মসূচি জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন বকশীগঞ্জে বাস চাপায় ব‌উ-শ্বাশুড়ির মৃত্যু।। মামলাবাজি, অন্যের জমি দখল ও প্রতারণার অভিযোগ জসীমউদ্দীনের বিরুদ্ধে, এলাকাজুড়ে আতঙ্ক সিএনজিতে ইয়াবা পাচার, টেকনাফের যুবক আটক উখিয়ায় রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনে জনতার উপস্থিতি শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ

জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার।

দৈনিক সোনালী সময় / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় বোতল মদ উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ) দিবাগত রাতে পৃথক অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা ও চর নতুন বন্দর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
একই রাতে পৃথক অভিযানে বাংলা বাজার বিওপির সদস্যরা সীমান্তের ১০৬৫ পিলারের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর