বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু)
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ!

জিয়াউল ইসলাম জিয়া / ২৪৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বাংলা বর্ষের সবচেয়ে মিষ্টি ও রসালো মাস জৈষ্ঠ্য শুরু হয়েছে। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে সবুজ-হলুদের উৎসব। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামে গ্রামে, বাগানে বাগানে এখন রসালো ফলের মৌ মৌ গন্ধে ভরপুর। আম, কাঁঠাল, লিচু, আনারসসহ নানা মৌসুমি ফলের সমাহারে কৃষকের মুখে হাসি ফুটেছে।

ঝিনাইগাতীর উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় এবারও ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বাগানে থোকায় থোকায় ঝুলছে সুবাসি আম। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ স্থানীয় জাতের আম পেকে উঠছে। পাশাপাশি কাঁঠালের মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাতাস।

লটকন, জাম, জামরুল, আতাফল, ফলও বাজারে আসতে শুরু করেছে। স্থানীয় কৃষক আব্দুল মান্নান জানান, “জৈষ্ঠ্য মাস এলে আমাদের এলাকায় যেন সোনালি সময় আসে। গাছে গাছে ফলের ভারে ডাল নুইয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত বাগানে কাজ করতে করতেও মন ভরে যায়।” ঝিনাইগাতীর হাট-বাজারগুলো এখন ফলের পসরায় সাজানো। ক্রেতারা ভিড় করছেন তাজা ও সুলভ মূল্যের ফল কিনতে।

শুধু স্থানীয় বাজার নয়, আশপাশের জেলাগুলোতেও ঝিনাইগাতীর ফলের চাহিদা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নুর প্রতিনিধি কে বলেন, এবার ঝিনাইগাতী উপজেলায় ২২ হেক্টর জমিতে লিচু ও ৩৬ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় ফলের উৎপাদন আশানুরূপ। তবে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে সতর্ক থাকতে। জৈষ্ঠ্যের এই মধুমাস শুধু ফলের উৎসব নয়, এ যেন প্রকৃতির উদার দান।

গ্রীষ্মের তাপকে উপেক্ষা করে যারা বাগানে ঘুরে ফল পাড়েন, তাদের জন্য এ মাস সত্যিই মধুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ