মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:”জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬” উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং মৎস্য খামারিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের চারবারের সংসদ সদস্য জননেতা মাহমুদুল হক রুবেল,সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য খামারি এবং সুধীজন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপজেলার নির্বাচিত মৎস্য খামারিদের মাঝে মৎস্য চাষের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করেন।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে দিবসটির বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয় এবং গ্রামীণ উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.