মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি: নগদ ৫০ হাজার ও ৬ লাখ টাকা মূল্যের স্বর্নলংকার মালামাল চুরি!  

নিউজ রুমঃ / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি:

নগদ ৫০ হাজার ও ৬ লাখ টাকা মূল্যের স্বর্নলংকার মালামাল চুরি!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও টাংগাইলপাড়া বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আইন উদ্দিন শিকদার এর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২৫ এপ্রিল আনুমানিক দুপুর ১২ ঘটিকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান,আমরা স্ব-পরিবারে ঢাকায় বসবাস করি।আমরা গ্রামের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে আসি।

আমি বাড়িতে না থাকার সময় আমাদের প্রতিবেশী এবং বিশ্বস্ত মোঃ জাকির হোসেন (৩৫)পিতাঃ মোঃ দুসু মিয়া,সাং- গান্ধিগাও, ঝিনাইগাতী, শেরপুর। আমাদের বাড়িতে দেখাশুনা করে।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এই আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এবং পুনরায় ৯ এপ্রিল ২০২৬ সালে নির্বাচন ঘোষনা করেন তারই প্রেক্ষিতে গত ৮ এপ্রিল বিশিষ্ট ব্যাবসায়ী আইন উদ্দিন শিকদার নির্বাচন উপলক্ষে

আমি ও আমার পরিবারের লোকজন ভোট দিতে বাড়িতে আসি এবং পরবর্তীতে ১৩ এপ্রিল আমি ও আমার পরিবারের লোকজন পুনরায় আমাদের প্রতিবেশী এবং বিশ্বস্ত মোঃ জাকির হোসেন কে আমাদের বাড়ির দেখাশুনার দ্বায়িত্ব দিয়ে ঢাকায় চলে যায়।

আমাদের প্রতিবেশী মোঃ জাকির হোসেন আমার অবর্তমানে আমাদের বাড়িতে প্রতিদিন গিয়ে বাড়ি ঘর দেখাশুনা করে ও ময়লা আবর্জনা পরিস্কার করিয়া রাখে। গত ২৪-০৪-২০২৬ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় আমাদের প্রতিবেশী মোঃ জাকির হোসেন বাড়িতে গিয়ে আমার বসতবাড়ির আশ-পাশ পরিস্কার ও আমার বাড়ির চারপাশে ভালো ভাবে ঘুরিয়া দেখিয়া তাহার বাড়িতে চলে যায়।

পরের দিন ২৫/০৪/২৬ তারিখ আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় মোঃ জাকির হোসেন প্রতিদিনের ন্যায় আমার বসতবাড়ি দেখাশুনা ও পরিস্কার করিতে গিয়ে ঘরের দরজা খুলিয়া আমার বসতঘরের ভিতরে গিয়ে দেখে যে,ঘরের সকল জিনিস পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে ও উপরে খেয়াল করিয়া দেখে আমার বসতঘরের টিনের একটি চাল কাটা। এছাড়াও আমার বসতঘরের ভিতরে থাকা সুকেছ,কেবিনেট এর ড্রয়ারের সকল টালা ভাঙ্গা ও বড় ট্র‍্যাংকের তালা ভাঙ্গা। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মোঃ জাকির হোসেন আমাকে সাথে সাথেই মোবাইলে কল করিয়া উক্ত ঘটনার বিষয়ে জানালে আমি তাহাকে আমার কেবিনেট এর ড্রয়ারের চেক করিতে বলিলে মোঃ জাকির হোসেন আমার কেবিনেট এর ড্রয়ার চেক করিয়া দেখে কিছুই নেই।

আমার বসতঘরের কেবিনেট এর ড্রয়ারে রাখা ছিল নগত ৫০ হাজার টাকা ও উক্ত ড্রয়ারে থাকা আড়াই ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকার যাহার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা নেই।

পরবর্তীতে জাকির হোসেন বিষয়টি এলাকার এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে ডাকিয়া নিয়া আসিয়া আমার বাড়িতে চুরি যাওয়ার বিষয়টি দেখান।

২৪/০৪/২০২৬ ইং আনুমানিক দুপুর ১২ ঘটিকার পড় হইতে ২৫/০৪/২৬ আনুমানিক বিকাল ৩ ঘটিকার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার বসতঘরের টিনের চাল কাটিয়া আমার বসতঘরে প্রবেশ করিয়া আমার বসতঘরের সকল জিনিসপত্র এলোমেলো করিয়া আমার বসতঘরের সুকেছ ও কেবিনেট ও বড় ট্র‍্যাংকের টালা তালা ভাঙ্গিয়া আমার কেবিনেট এর ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার যাহার আনুমানিক মূল্য ৬,০০,০০০(ছয় লক্ষ) টাকা চুরি করিয়া নিয়ে যায়।

মোঃ আইন উদ্দিন শিকদার বলেন, আমি দূরে থাকায় আমার ভাগিনা উজ্জ্বল মিয়া(৪২)পিতাঃ মৃত আব্দুল আওয়াল, সাং-মোল্লাপাড়া,ঝিনাইগাতী, শেরপুর। এর মাধ্যমে অত্র অভিযোগ দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, । তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.