ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন সজল
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সজল।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল হক বাচ্চু এবং সাবেক প্রধান শিক্ষক শরিফা বেগম।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সজলের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিদ্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।
তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।