সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি 

প্রতিবেদকের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে ১৫ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন

মোঃ রেজাউল করিম।

 

 

পিতা মোঃ জাফর ইকবাল এবং মাতা রাজিয়া বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী। তাদের একমাত্র কন্যা রেহনুমা করিম রাদিফা। রেজাউল করিমের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। তার ভাই মোঃ সোহানুর রহমান বর্তমানে বিবিএ করছে এবং ছোটো বোন জান্নাতুল ফেরদৌস জেরিন বিবাহিত।

 

 

ছোটথেকেই রেজাউল করিম মেধাবী ছাত্র ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক এবং সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ২০০৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

 

 

এরপর দক্ষিণ এশিয়ার  সর্ববৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

 

তার প্রথম কর্মজীবন শুরু হয় ৩০ জুন ২০১৯ সালে জনতা ব্যাংক পিএলসি সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

 

জানা যায় তিনি চাকুরীর পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি ৩৮ তম বিসিএস পরীক্ষায়  (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে  তিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, লংগদু, রাঙ্গামাটিতে যোগদান করেন।

 

 

তিনি বর্তমানে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বরকল, রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

 

আবারো সাফল্য অর্জন করতে পেরেছেব ঝিনাইগাতীর মেধাবী কৃতি সন্তান ঝিনাইগাতীর গর্ব মোঃ রেজাউল করিম ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি লাভ করেছেন।

 

এই আনন্দময় মুহূর্তে তিনি গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং সকলের দোয়া প্রত্যাশী।

 

তিনি বলেন দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি অত্যন্ত গৌরবের। কৃষি বিভাগে আরও দক্ষতা ও উৎসাহের সাথে কাজ করে কৃষকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য এটি একটি বড় মাইলফলক।

 

আল্লাহ তা‘আলা আমাকে নতুন দায়িত্ব পালনে সফলতা, সুস্থতা ও বরকত দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর