রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

টাঙ্গুয়ার হাওর রক্ষায় স্বচ্ছ ও টেকসই উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি—আনিসুল হক।

শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়—এটি দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জীববৈচিত্র্যের এক অমূল্য সম্পদ। এই হাওরকে কেন্দ্র করে মানুষের জীবন-জীবিকা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে লামাগাঁও বাজার এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আনিসুল হক অভিযোগ করেন, অদক্ষ ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস, এবং অবৈধ কাঠ-মাছের বাণিজ্য টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “ক্ষমতায় গেলে হাওরপাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি করা হবে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষায় নতুন নীতি গ্রহণ করা হবে। কোনো ধরনের দখল বা লুটপাট বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, হাওর এলাকার কৃষি, মৎস্য, পর্যটন ও জীববৈচিত্র্য একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা আধুনিকীকরণ, আগাম বন্যা মোকাবেলায় বৈজ্ঞানিক অ্যালার্ট সিস্টেম চালু করা এবং কৃষকের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে হাওরপাড়ের মানুষের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

পথসভায় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর