সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডাক্তার দেখানোর কথা বলে বাবার সম্পত্তি হেবাবিল! ইউপি সদস্যসহ দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ, ন্যায্য অধিকার ফিরে পেতে সুবিচার প্রার্থনা ভুক্তভোগীদের

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি সরকারপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, অসুস্থ বৃদ্ধ বাবাকে চিকিৎসার কথা বলে কৌশলে তার সম্পত্তি গোপনে নিজেদের নামে হেবাবিল করে নিয়েছেন বড় দুই ছেলে মোঃ আবু কালাম ও ইউপি সদস্য আবু কামাল। এতে করে পরিবারের অন্য ভাই-বোনরা তাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী মোঃ ফজলে রাব্বি জানান, তার পিতা মরহুম আলহাজ্ব জশিয়ার রহমান ও মাতা মোছা. ছালেহা খাতুনের ছয় সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। চার ভাই ও দুই বোনের এই পরিবারে বড় দুই ভাই দীর্ঘদিন ধরেই কৌশলে সম্পত্তি দখলের পরিকল্পনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলে সম্পূর্ণ গোপনে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে হেবাবিল করে নেন তারা।

এ ঘটনায় শুধু ফজলে রাব্বিই নন, বরং রেজ্জাকুল ইসলাম, মোছাঃ আলিফ নুরা ও মোছাঃ নাছিমা বেগমও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, পিতার জীবদ্দশায় প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে এবং বিষয়টি তারা জানতে পারেন অনেক পরে।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধি হয়েও ইউপি সদস্য আবু কামালের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে পরিবারেরই ভাই-বোনদের অধিকার থেকে বঞ্চিত করা নৈতিকতা ও মানবিকতার চরম অবমাননা।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তিতে আমাদের ন্যায্য অধিকার রয়েছে। প্রতারণা ও গোপন কৌশলের মাধ্যমে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি।”

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতারণার মাধ্যমে করা হেবাবিল বাতিল করে ন্যায্য অংশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর