সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডিজিটাল অপরাধে সুনামগঞ্জ পুলিশের সফল অভিযান

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি ও ধর্ষণ সংক্রান্ত এক মামলায় শোয়েব আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শোয়েব জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের গুলজার মিয়ার ছেলে ও পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা যায়,টিকটকের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী-স্ত্রীর পরিচয়ে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তারা অবস্থান করেন। একই ভাবে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখেও তারা ওই হোটেলে এক সঙ্গে সময় কাটান।
এ সময় ভুক্তভোগী নারীর অজান্তে তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও কৌশলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন অভিযুক্ত।

পরবর্তীতে প্রবাসী স্বামী ওমানে থেকে দেশে ফিরে এলে ওই নারী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে ভুক্তভোগী নারী ও তার স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে,এতে ভুক্তভোগী নারী মানসিক ভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে ভুক্তভোগী দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির হোসেনকে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশে এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর