সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মোঃ আঃ আজিজ, বিশেষ প্রতিনিধি :

ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর গনি স্কুল রোড এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

তিনি এ সময় বলেন,“আমরা সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এই মানবিক কর্মসূচি শুধু আশুলিয়ায় নয়, ঢাকা ও পর্যায়ক্রমে বাংলাদেশের সকল অঞ্চলে পরিচালিত হচ্ছে।”

সোমবার বিকেল পাঁচটায় আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন,
“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন, গৃহহীন ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এ মহৎ কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।” এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী। তিনি বলেন,“শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ চরম কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজ প্রধান,মোঃ হেকমত আলী, মোঃ সোহাগ, রঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষ নিজ নিজ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায়ই মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ও স্বস্তি ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর