বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুজন আহাম্মেদ ভাঙা আয়নার শহর: নীরবতাকে দূর্বলতা আর অশিষ্টতাকে স্মার্টনেস ভাবা হয়। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে প্রবাসীদের দাবি: ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু ও ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি-

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার রক্তি নদীতে টাঙ্গুয়া হাওরগামী একটি পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে সে সময় নৌকায় কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।
জানা গেছে, টাঙ্গুয়া হাওর অভিমুখে চলাচলকারী ‘মাছরাঙ্গা’ নামের হাউসবোটটি নদীর তীরে নোঙর করে মেরামতের কাজ চলছিল। নৌযানে তখন কেবল কয়েকজন মিস্ত্রি ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো নৌযানে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে দুটি হাউসবোট নদীর তীরে রাখা ছিল। এর মধ্যে ‘মাছরাঙ্গা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পর্যটক না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর