রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

তাহিরপুরে পুলিশের অভিযানে ২৭ পিস ইয়াবাসহ আটক এক।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম /বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে এ অভিযান পরিচালনা করে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তি হলেন লোকমান হেকিম (৪৪)। তিনি উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা এবং মন্তাজ আলীর ছেলে।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “তাহিরপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর