রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল”

তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত

জিয়াউল ইসলাম জিয়া / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

আমির হোসেন/স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম(১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একেই ঘটনায় আরও দুই জন গুরুত্বর আহত হয়েছে।
নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে।

একেই ঘটনায় একেই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া(২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও আমজাদ হোসেন ছেলে দেলোয়ার হোসেন বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে(সাজু মিয়া বাড়ির ছাঁদে) ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে (সাজু মিয়া বাড়ির ছাঁদে) কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগ মেইন লাইনে রড পরে যায়। এতে আহসানুল ইসলাম,শিমুল মিয়া ও দেলোয়ার হোসেন বিদুৎ পৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়।

এতে ঘটনাস্থলে আহসানুলের মৃত্যু হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে শিমুল মিয়ার অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান,আহসানুল এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছে। তার মৃত্যু এভাবে মেনে নেয়া কষ্ট হচ্ছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয় পুরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর