শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার-প্রস্তুত এসআরবি-১৫ তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর। রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মহিউদ্দিন জীবন, সচিব ওসমান গণী পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কলেজ শাখা’র আহ্বায়ক কমিটি অনুমোদন। বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক ২ জন আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী

তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর।

বিশেষ প্রতিনিধি / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন শেষে দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান হিসেবে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ব্রিজটি পরিদর্শনকালে ইউএনও বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বড়ছড়া শুল্ক স্টেশনের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া, আমানুল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত মাটিকাটা স্টিল ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দ্রুত সংস্কার এবং স্থায়ীভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর