বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে সমকামী সম্পর্কের দুই তরুণী আটক,এলাকায় চাঞ্চল্য।

জিয়াউল ইসলাম জিয়া / ২৯১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা-এর শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে দুই তরুণীকে ঘিরে একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, চারাগাঁও গ্রামের এক তরুণীর সঙ্গে নরসিংদী জেলার এক তরুণীর পরিচয় হয় অনলাইনের মাধ্যমে। সময়ের সঙ্গে তাদের যোগাযোগ আরও গভীর হয়। পরে নরসিংদী থেকে ওই তরুণী তাহিরপুরে এসে স্থানীয় তরুণীকে সঙ্গে নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করেন বলে এলাকাবাসীর দাবি।

গত সোমবার (১১ মে) বাড়ি থেকে বের হওয়ার পর মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা কার্তিকপুর এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে দুই তরুণীকে আটক করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাহিরপুরের তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে নরসিংদী থেকে আসা তরুণীকে নিজ এলাকায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে।

তবে স্থানীয়দের ভাষ্য, পরদিন মঙ্গলবার (১২ মে) আবারও নরসিংদীর ওই তরুণী চারাগাঁও এলাকায় ফিরে আসেন। এ সময় স্থানীয়রা তাকে বুঝিয়ে নিজ এলাকায় ফিরে যেতে অনুরোধ করলেও তিনি চারাগাঁওয়ের তরুণীকে ছাড়া ফিরে যেতে অনিচ্ছা প্রকাশ করেন বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অনলাইনে পরিচয়ের মাধ্যমে তরুণ-তরুণীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়ছে, যা পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। এরপরও বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এলাকাবাসী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ