বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ঝিনাইগাতীর কৃতি সন্তান আবুল হাসান রাজু অতিরিক্ত কৃষি অফিসার পদে পদন্নোতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য ছাতকে ব্রি ধান১১৪ ফসল কর্তন ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক উৎসাহ ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি  দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সফল অভিযান বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম  ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি 

তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেল সহ ১জন আটক

জিয়াউল ইসলাম জিয়া / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল(৩১)নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ননাই গ্রামে মৃত সুজাত মিয়ার ছেলে। রবিবার(০৩ মে) রাতে উপজেলার বাদাঘাট বাজারের কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকল একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় আল ফয়সালকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১লাখ ৪ হাজার ৮শত টাকা, অন্যান্য নগদ অর্থ এবং একটি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহও পূর্বেও একাধিক মামলা রয়েছে।

বাদাঘাট তদন্ত ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন,যেখানে মাদক,সেখানেই অভিযান চলবে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর