সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআরবি এর হাতে আটক তাহিরপুরে ছাত্রী হয়রানির বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান টেকনাফে ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর উখিয়া থেকে উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার দৃশ্যের বিচার, নাকি সত্যের অনুসন্ধান? দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

দৈনিক সোনালী সময় / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে পাঁচটি ২০০ মিলিলিটারের বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ১২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর