সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

দৈনিক সোনালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার-এর পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

নিউজ রুমঃ / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের প্রিয় স্বাধীনতা। এই বিজয় শুধু একটি ভূখণ্ডের মুক্তি নয়, এটি ছিল ন্যায়, গণতন্ত্র, এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।

এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদের নেতৃত্বে এবং আহ্বানে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লক্ষাধিক মা-বোনকে, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বিদেশী বন্ধু এবং সকল শুভাকাঙ্ক্ষীদের, যারা আমাদের বিজয়ের পথ সুগম করেছিলেন।

বিজয় দিবসের এই প্রত্যয়দীপ্ত লগ্নে, দৈনিক সোনালী সময় অঙ্গীকারবদ্ধ—মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে। আসুন, আমরা সকলে মিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই।

সকলকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে,

সোহেল সরকার

প্রকাশক ও সম্পাদক

দৈনিক সোনালী সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর