মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

দোয়ারাবাজারের বউ-শ্বশুর ইউরোপ পাঠানোর নামে বউ-শ্বশুর চক্রের প্রতারণা: আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক 

 

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের মৃত মজর আলী’র ছেলে মো. মিরাস আলী (৬২) এবং তার ভাগিনার স্ত্রী মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়া’র মেয়ে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫)এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

গত মঙ্গলবার (১৯ মে) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রতারক চক্রের দুই আসামি- মো. মিরাস আলী (৬২) সম্পর্কে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫) এর মামা শ্বশুর।

সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৮) প্রতারণার অভিযোগে এই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত শ্বশুর -বউ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র ঘটন করে দীর্ঘদিন ধরে ইউরোপ গমনেচ্ছুদের টার্গেট করে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। এতে ভুক্তভোগী ফারুক আহমদকে বলে যে রিশা আক্তারের স্বামী আর মিরাস আলী’র ভাগিনা ইতালিতে থাকে এবং মানুষ নেওয়ার কাজ করে। আর তারা দেশ থেকে তা পরিচালনা করে। যদিও রিমা আক্তার ওরুপে রিশা আক্তারের সাথে তার স্বামীর কোন সম্পর্ক নেই। তবে মামা শ্বশুরের সাথে মিলে পরিচালনা করছে এই প্রতারক চক্র। আর এতে ফারুক আহমদের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে গত ২৬ এপ্রিল সিলেটের গোলাপগঞ্জ থানায় এ ঘটনায় ( সিআর-২২৯১/২০২৬) একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের আদেশে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দ্রুত পরোয়ানা তামিল করে আসামিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.