বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নিউজ রুমঃ / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আসছিল যে ওই দোকানে জ্বালানি তেল চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ দুপুরে বাংলাবাজারে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রথমবারের মতো ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.