মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি

দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নুরুজ্জামান (দোয়ারাবাজা সুনামগঞ্জ) প্রতিবেদক 

 

সুনামগঞ্জ জেলার ‎ দোয়ারাবাজার উপজেলার বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামে এক হাঁস পালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শফিক মিয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন ও হাওরে হাঁস চরানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শফিক মিয়া সুড়িরগাঁও হাওরে হাঁস ছড়াতে যান। এসময় আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয় এবং কিছুক্ষণ পর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন করে।

‎এদিকে শফিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শফিক মিয়া ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর