বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। সভা পরিচালনা করেন অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যালয়মুখী শিক্ষা কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় উঠে আসে। উপস্থিত সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভা শেষে দোয়ারাবাজারকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর