শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২ শিক্ষার গুণগত মানে এগিয়ে আরাজি রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আযহার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান রাখাব উদ্দীনের নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান : খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ! স্বজন হারানো ও আহত পরিবারে অনুদান পৌঁছে দিল সাত্তার ফাউন্ডেশন চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার 

সোনালী সময় / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

আজ ১১ই এপ্রিল ২০২৬, জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ শহরের মাদকের এলাকা বলে পরিচিত হরিজন পল্লী এবং নুনিয়া পট্টিতে মাদক প্রতিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অনুষ্ঠানে নুনিয়াপট্টির পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের দুই শতাধিক ব্যক্তি এবং বেশ কিছু তাদের সন্তানরা উপস্থিত ছিল। অনুষ্ঠানের পুলিশ সুপার বলেন যে আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিজেরা মদ খাওয়া বন্ধ করুন। আপনাদের বাচ্চারা চায় না আপনারা মদ খান। অথবা মাদকের সাথে সংযুক্ত থাকেন।

 

সেই সাথে নুনিয়াপট্টিতে সকল প্রকার মাদক বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন। নওগাঁ জেলা পুলিশ যে কোন মূল্যে নুনিয়া পট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে। এরপরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় নুনিয়াপট্টির বাচ্চারা হাত উঠিয়ে পুলিশ সুপারের সাথে একাত্মতা ঘোষণা করেন সেই সাথে তাদের পিতা-মাতাদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। কয়েকজন বাচ্চা পুলিশ সুপারকে কবিতা আবৃত্তি করে শুনান।

 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর