শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। কাজিপুরে লগি-বইঠা নিয়ে ৬০-৭০ জনের মিছিল, এলাকায় উত্তেজনা  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু কারমাইকেল কলেজে হিসাববিজ্ঞান বিভাগের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত ভেড়ামারার সাইন মাহমুদের সাফল্য, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে মেধাতালিকায় প্রথম পঞ্চগড় খবর’ পত্রিকার ডিক্লারেশন লাভ বাংলা সাহিত্যে উদীয়মান তরুণ কবি মোহাম্মদ রাসেল হাসান এক পুলিশ কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়ে অটো রিক্সায় ধাক্কায় আহত 

 নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নামা কৈয়াকুড়ি গ্রামের কাদামাখা চলাচলের রাস্তা ভরাট করে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু।

জানা যায়, নামা কৈয়াকুড়ি গ্রামের রাস্তাটির বেহাল দশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়। পোস্টটি নজরে আসার পর স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন ৬ নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু। পরে তিনি নিজ অর্থায়নে ওই রাস্তায় মাটি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে ভরাটের ব্যবস্থা করেন।

রাস্তা ভরাটের ফলে কাদামাটির কারণে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই কমেছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা ভরাট করে দেওয়ায় মোবারক হোসেন মিন্টুর প্রতি তারা কৃতজ্ঞ। মানুষের পাশে থেকে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিত্বের প্রত্যাশী একজন প্রার্থীর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। জনদুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর